সেফ ফুড প্রডাক্টস- এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো: আব্দুর রহিম স্যারসহ ৩(তিন) জন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষক, প্রতিথযশা বরেন্য কৃষি বিজ্ঞানী বাকৃবি সৃজনশীল কৃষি উদ্যোক্তা পরিবারের প্রেরণার উৎস, এবং সেফ ফুডের উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমের শুরু থেকে আজ পর্যন্ত যারা ছায়ার মতো পাশে থেকে দিকনির্দেশনা ও কর্মপরিবেশ দিয়ে আসছেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবে তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন এবং সেফ ফুড প্রডাক্ট ও বিপণন কার্যক্রম সহজলভ্য করতে অনুশাসন পেয়েছেন। এ অর্জন শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয়, সকল কৃষিবিদদের, আপামর সকলের, বাংলাদেশের গর্বের এক অনন্য মুহূর্ত।
সম্মানিত বাকৃবিয়ান শিক্ষক, গবেষকদের এই অসামান্য অর্জনে আমরা গভীরভাবে আনন্দিত ও অনুপ্রাণিত। দেশের কৃষিতে, বিশেষ করে কৃষিজ্ব ভোগ্য পন্য সামগ্রি উন্নয়নে তাঁদের অবদান অপরিসীম যা কোনো পুরস্কার দিয়ে পূর্ণভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। তাঁদের জ্ঞান, নিষ্ঠা ও নেতৃত্ব সেফ ফুড প্রডাক্টস্-এর পথচলাকে আগামী দিনে আরও ব্যাপ্তিময় ও আলোকিত করবে-ইনশিআল্লাহ
শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি সেফ ফুড পরিবারের পক্ষ হতে নিরন্তর শুভেচ্ছা, গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা...... তাঁর হাত ধরেই শুরু সেফ ফুডের পথচলা । সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আমরা সবসময় উনাদের কাছ থেকে পেয়ে আসছি। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের জন্য আন্তরিক শুভকামনা ও দীর্ঘায়ু কামনা করছি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন অ্যালামনাইকে 'স্বাধীনতা পুরস্কার ২০২৬' তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Latest Blogs
Omega 3 Eggs
Organic Oil
Organic Sugar
Organic Rice
Organic Meat & Fish
Organic Spices
Organic Honey & Ghee
Organic Milk
Grocery Items